Tuesday , 23 March 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার, হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর বিতরণ

এসএম মশিউর রহমান সরকার,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ শ্রমিক সংকট নিরসনে বালিয়াডাঙ্গীতে কৃষকের মাঝে ধান ও গম কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতি ও চাবি তুলে দেন। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতিতে গম কাটার শ্রমিক সংকট মেটাতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হলে যাতে খাদ্য সংকট তৈরি না হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’ বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র বলেন, আমাদের কৃষি বান্ধব সরকার কৃষকদের মাঝে ৫০% ভর্তুকি দিয়ে এসব কৃষি যন্ত্র বিতরণ করছেন। ‘কম্বাইন্ড হারভেস্টার দিয়ে মাত্র ১০/১২ লিটার ডিজেল ব্যবহার করে ঘণ্টায় পাঁচ বিঘা জমির ধান ও গম কাটা, মাড়াই ও বস্তায় ভরা সম্ভব হবে। যার ফলে ধান ও গম কাটতে শ্রমিকের চাহিদা অনেক কমবে। এছাড়া এই উপজেলায় আমরা দুটি ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন দিয়েছি।’ প্রাথমিক পর্যায়ে এ মেশিন দুটি গ্রহণ করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা যোবায়ের হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস

ঠাকুরগাঁওয়ে পাট নিয়ে ব্যস্ত কৃষকেরা — প্রয়োজনীয় পানির অভাবে পাট নষ্ট হওয়ার আশংকা

হরিপুরে গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য ২ শত মিটার রাস্তা উন্মুক্ত রেখে দিনাজপুর তুলা বীজ খামারের সীমানা প্রাচীর নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি ঠাকুরগাঁওয়ের কোন উন্নয়ন করতে পারেনি — রমেশ চন্দ্র সেন এমপি

ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলায় জমজমাট ঘোড়ার হাট

দিনাজপুরে ভুয়া ডাক্তার ও সহযোগী সহ ০২ জন গ্রেফতার। বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধন

রাণীশংকৈলে ৭৫ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী আটক !

দিনাজপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার