Tuesday , 9 March 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীর কৃতীসন্তান ড.গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব পদে নিয়োগ পেলেন

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি \ বালিয়াডাঙ্গীর কৃতীসন্তান ড.গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব পদে নিয়োগ পেলেন। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের গান্ডিগাড়ী গ্রামের আলহাজ্ব মোঃ পজির উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, ড.গোলাম মোস্তফা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের গান্ডিগাড়ী গ্রামে ১৯৭০ সালে জন্ম গ্রহণ করেন।
শিক্ষা জীবনে তিনি রানীশংকৈল উপজেলার নেকমরদ আলিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঠাকুরগাঁও সদরের রুহিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে বিএসসি অর্নাস এমএ পাশ করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করে ১৮তম বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ (কৃষি) কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকার পর গত ৭ই মার্চ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিবের দায়িত্ব পান।
এব্যপারে উপ-সচিব ড. গোলাম মোস্তফা’র ছোট ভাই আকচা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃমোঃ মোস্তাফিজুর রহমান জানান, তাঁর বড় ভাই ড. গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব পদে চূড়ান্ত নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, বালিয়াডাঙ্গীর কৃতী সন্তান ড. গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব নিয়োগ পাওয়ায় বালিয়াডাঙ্গী নাগরিক কমিটির সভাপতি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকারসহ সুধী মহল অভিনন্দন জানিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও অবহিতকরণ সভা

পঞ্চগড়ে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ দিয়ে স্বর্ণালংকারসহ মালামাল চুরি \ মালামালসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

পীরগঞ্জে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক যুব সেমিনার অনুষ্ঠিত

মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্ত দেয়ার শপথ গ্রহন

পীরগঞ্জে গত ১০দিনে করোনায় তিনজন আক্রান্ত

হরিপুরে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনাস্থল থেকে মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার

আটোয়ারীতে ধর্ষন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত

রাণীশংকৈলে হাটে বাজারে বিক্রি হচ্ছে আগাম জাতের আমন ধান।। দাম বেশি

বীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত