Wednesday , 24 March 2021 | [bangla_date]

বিরলে অটো চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥
বিরলে বস্তাবন্দী অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্মম হত্যাকান্ডের শিকার যুবকের নাম রাকিব হোসেন। সে পেশায় অটোচালক ছিল। সে দিনাজপুর কতোয়ালী থানার মির্জাপুর বাস টার্মিনাল এলাকার নজরুল ইসলামের পুত্র।
গতকাল ২৪ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধুকুরঝাড়ী কলেজের ইটের রাস্তা থেকে প্রায় ২৫ গজ দুরে উত্তর পাশে বস্তাবন্দী অবস্থায় রাকিবের লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। হত্যার পর রাকিবের মরদেহ রশি ও বিদ্যুতের তার দিয়ে পোটলার মত করে লাশ বস্তাবন্দি রেখে পালিয়ে যায় খুনিরা।
পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করার পর পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবার ও পুলিশের সুত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাড়ী থেকে অটোবাইক নিয়ে বের হয় রাকিব। তাঁরপর সে আর বাড়ীতে ফিরে না আসায় এবং কোন প্রকার যোগাযোগ বা সন্ধান না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে দিনাজপুর কতোয়ালী থানায় একটি জিডি করা হয়। এ ব্যাপারে বিরল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
লাশ উদ্ধারকারী পুলিশের কর্মকর্তা বিরল থানার এসআই অশি^নী কুমার বর্মন জানান- প্রাথমিকভাবে মনে হচ্ছে সংঘবদ্ধ চক্র হত্যাকান্ডটি ঘটিয়ে নিহতের অটো নিয়ে পালিয়ে গেছে। হত্যাকান্ড কান্ডের রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আম গাছে থোকায় থোকায় মুকুলের সমারোহ

বীরগঞ্জে লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানাএক মাসের মধ্যে নিষিদ্ধ ইটভাটা অপসারনের নির্দেশ প্রদান

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

হরিপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে বিপ্লব, দাম নিয়ে হতাশ চাষিরা