Tuesday , 9 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে কেন্দ্রীয় শিশু ফোরামের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। ৮ মার্চ -২০২১ সোমবার বিকেলে উপজেলার শালবন মিলনায়তনে আলোকিত বীরগঞ্জ শিশু ফোরাম এর আয়োজনে ও এপি বাংলাদেশ,বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বীরগঞ্জ কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি নুরনবী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার (৭,৮,৯) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: সামিনা ইয়াসমিন সাবিনা, বীরগঞ্জ থানার নারী ও শিশু অফিসার এস আই আমিনা বেগম, বীরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদা, শিশু ফোরামে ম্যানেজার রহিমত হাসদা, স্থানীয় সাংবাদিক বিকাশ ঘোষ প্রমুখ। আলোচনা শেষে শিশু ফোরামের শিশুদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা, কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

বালিয়াডাঙ্গীতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদিত হচ্ছে !

ঠাকুরগায়ে শীতকালীন পিঠা বিক্রির ধুম

মুসলিম উম্মাহর সুখ শান্তি ও নিরাপত্তা কামনা জেলা ইজতেমার আখেরী মুনাজাতে লক্ষাধিক মুসল্লীর অংশগ্রহন

পররাষ্ট্রমন্ত্রীকে জন কেরির ফোন

রাণীশংকৈলে হুইলচেয়ার পেয়েই খুশিতেই কাঁদলেন বৃদ্ধা মা

পীরগঞ্জে ভুট্টার ফলন ভালো, দাম নিয়ে হতাশ সাধারণ কৃষক

পীরগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ॥ ভাংচুড় ও লুটপাট

সাপাহার আম বাজারে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন

খানসামায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রভাবশালীর আলু মজুদ অবশেষে সরানো হলো