Tuesday , 9 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) এর মাঝে বাইসাইকেল, পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা প্রকৌশলী মো. মান্নাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী মো. হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, বিভিন্ন দপ্তর ও এনজিও কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, সকল ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভার আগে উপজেলা প্রশাসনের আয়োজনে ১১০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোষাক সরঞ্জামাদি, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াম রোগে আক্রান্ত ৭ জন রোগীদের মাঝে আর্থিক সহায়তার সাড়ে তিন লক্ষ টাকার চেক বিতরন ও বীরগঞ্জ থানা, পাল্টাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং পাল্টাপুর ইউনিয়নের কাবিখা প্রকল্পের ‘ক’শ্রেণীর গৃহ পরিদর্শণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

পীরগঞ্জে পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২ বছর পূর্ণ হলো— মোঃ যোবায়ের হোসেন

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

পীরগঞ্জে আল হাসানাহ স্কুলের ইফতার মাহফিল

কাহারোলে হাট-ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে সবজির দাম চড়া দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর করায় মাদকাসক্ত যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের কারাদন্ড প্রদান

বিরলে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার