Tuesday , 2 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিলেন বীরগঞ্জ থানা পুলিশ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় দুই মাস পর আনুমানিক ৫৯ হাজার টার মূল্যের ২টি হারানো মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলেন বীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মোবাইলের মালিক শাকিল হোসেনের নিকট উদ্ধার হওয়া এ মোবাইল হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা যায়, গত ৬ই জানুয়ারী ২০২১ইং উপজেলার সুজালপুর ইউনিয়নের পূর্ব চাকাই গ্রামের মানিক হোসেনের ছেলে শাকিল হোসেন বাড়ি হতে বীরগঞ্জ বাজারে যাওয়ার পথে তাঁর ব্যবহৃত শাওমি এ১ ও রিয়েলমি সি১১ মোবাইল ২টি হারিয়ে ফেলে। পরে অনেক খোঁজাখুঁজি ও মোবাইলে রিং দেওয়ার পরও মোবাইলটি ফেরত না পেয়ে বীরগঞ্জ থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। ওই সাধারণ ডায়েরি মোতাবেক হারানো মোবাইলটির আইএমইআই নম্বরটি ট্রাকিং করে সোমবার রাতে বীরগঞ্জ থানা পুলিশ পৌরশহরের থানা মার্কেটের মোবাইল সার্ভিস দোকানের জনৈক সাজুর কাছ থেকে মোবাইল দুইটি উদ্ধার করে। পরে মোবাইলের মালিক শাকিল হোসেনের নিকট হস্তান্তর করেন বীরগঞ্জ থানার এস আই স্বপন পাল ও এএসআই সুধান। এসময় বীরগঞ্জ একচেঞ্জ বøার্ড ব্যাংকের সভাপতি সোহাগ ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বিরল ও বোচাগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

একদিনেই হিলি স্থলবন্দর দিয়ে এলো ২৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ

পীরগঞ্জে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

বোদায় পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে পুলিশ কনেস্টবল প্রত্যাহার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হুমায়ুন কবীর

ঠাকুরগাঁওয়ে পেট্রোল-ডিজেল সংকট

খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে রিইব’র উদ্যোগে নাটক, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে মিনা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা