Thursday , 18 March 2021 | [bangla_date]

বীরগঞ্জ থানার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ থানার উদ্যোগে ও অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। ১৭ মার্চ মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ দুপুর ৩টায় বীরগঞ্জ থানা ক্যাম্পাস চত্বরে দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর উপস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা শেষে আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা সৈনিক লীগের সভাপতি মনিরুল ইসলাম মানিক, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বীরগঞ্জ থানায় কর্মরতরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রচন্ড তাপদাহে পুড়ছে পঞ্চগড়সহ উত্তরের সমতলের চা চলতি মৌসূমে চা উৎপাদন বিপর্যয় নেমে আসতে পারে

কাহারোলে দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

আটোয়ারীতে আগুনের লেলিহান শিখা কেড়ে নিল পুলিশ সদস্যের স্বপ্নের বাড়ি

সত্য ও সুন্দরের পথে জীবনকে আলোকিত করতে হবে—হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি, সক্রিয় বিএনপি, নীরবে মাঠে জামায়াত

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ৪ টি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন কার্যক্রম

দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

সেতাবগঞ্জে অভিনব কায়দায় দুঃসাহসিক চুরি