Sunday , 14 March 2021 | [bangla_date]

বীরগঞ্জ বাজারে উঠতে শুরু করেছে নতুন তরমুজ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহরে গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ প্রচুর পরিমাণ বাজারে আসলেও দামে বেশি। শনিবারের মৌসুমি ঝড় বৃষ্টি এবং আবহাওয়া ঠান্ড,গরম হওয়ার কারণে বিক্রি হচ্ছে কম। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। দাম বেশি হলেও অনেকে ঠাকুর-দেবতার প্রসাদে ব্যবহার করছেন তরমুজ। বীরগঞ্জ পৌরশহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দু’পাশে এবং তাজমহল মোড়ে তরমুজ পাওয়া যাচ্ছে। ফলের দোকানগুলোতে আপেল, কমলাসহ বিভিন্ন ফলের পাশাপাশি মৌসুমি ফল তরমুজ উঠতে শুরু করেছে। সরজমিনে গেলে স্থানীয় ফল ব্যবসায়ী বাচ্চু, জয়নাল হাজারি, সেলিম ও হামিদ জানায়,বর্তমানে বাজারে পতেঙ্গা,কুয়াকাটা বরিশালসহ বিভিন্ন জেলার মোকাম থেকে কালো ও বাংলা লিংক জাতের এই তরমুজ কিনতে হচ্ছে। মোকামে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে, কিন্তু আবহাওয়া অনুক‚ল ঠান্ডা,গরমের কারণে বিক্রি নাই বললেই চলে। ফলে এত দামের তরমুজ পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। তারা আরোও জানায়,বর্তমানে বাজারে তরমুজের বেচা-কেনা না থাকায় ও আমদানি বেশি হওয়ার কারণে তরমুজ ক্রয় করে এনে লোকসান গুনতে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সীমান্তে অবৈধ পারাপারের সময় ৪ জন আটক

দিনাজপুরে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বীরগঞ্জ সাতোর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন রাজা প্রচারণার শীর্ষে

হরিপুরে পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃত দেহ উদ্ধার

খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাংবাদিক রানাকে নিঃ শর্ত মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন সাংসাদিক সমাজের

বোদায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট নাইট টুর্ণামেন্ট

আলুবীজ-সারের কৃত্রিম সংকটে খরচ দ্বিগুণ, বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা