Saturday , 27 March 2021 | [bangla_date]

মেধা বিকাশে পাঠাগারের কোন বিকল্প নেই …………….. এমপি জাহিদুর

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যুব পাঠাগার শুভ উদ্ভোধন করা হয়। শনিবার (২৭মার্চ) বিকালে উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়ন পরিষদে ইএসডিও প্রমোট প্রকল্পের যুব নেটওয়াকের আয়োজনে ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ নামে সামাজিক সংগঠনের সহযোগিতায় যুব পাঠাগারের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন অনুষ্ঠিত হয়। পাঠাগার উদ্ভোধন অনুষ্ঠানে চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লেহেম্বা ইউনিয়ন যুব লিডার ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক ৩০১ মহিলা সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত কুমার বসাক, প্রমোট প্রকল্পের ফোকালপার্সন মশিউর রহমান, প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুল হক সোহাগ, রানীশংকৈল জোনের জোনাল ম্যানেজার ওমর ফারুক প্রমুখ। এসময় স্থানীয় নেত্বৃবৃন্দ, ইএসডিওর উন্নয়নকর্মী, যুব নেটওয়ার্কের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ এমপি তার বক্তব্যে বলেন- মেধা বিকাশে পাঠাগারের কোন বিকল্প কিছু নাই। পাঠাগার স্থাপন এটি একটি মহৎ উদ্দ্যেগ, এটিতে সকল শ্রেনীর মানুষ জ্ঞানচর্চা করে লাভবান হবেন। আজকের যুবক কিশোররা আগামীদিনে জাতি গঠন এবং সমাজ ব্যবস্থাপনার শক্তি ও মেরুদÐ। এজন্য যুবকদের সবক্ষেত্র এগিয়ে আসতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের কৃতি নারী খেলোয়াড় জাকিয়া আফরোজ মৌ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ।। খবর রাখেনি কেউ !

বালিয়াডাঙ্গীতে প্রেমঘটিত বিয়ে গলায় ফাঁস, পুলিশ মরদেহ উদ্ধার করেছে

বালিয়াডাঙ্গীতে প্রেমঘটিত বিয়ে গলায় ফাঁস, পুলিশ মরদেহ উদ্ধার করেছে

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

তেঁতুলিয়ায় পুলিশের চিরনী অভিযানে গরু উদ্ধারসহ দুই ভাই গ্রেফতার

রাণীশংকৈল ডিগ্রী কলেজের ৫০ বছর – প্রস্তুতি সভা

প্রশাসনের আশ্বাস রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পীরগঞ্জে শীতার্তদের পাশে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা

বর্ণিল আয়োজনে পঞ্চগড়ে বাংলা নববর্ষ বরণ

আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ৬তলা ভবনের ৩য় তলা ছাদ ঢালাই কাজে উদ্বোধন

হিমাগারের সামনে আলুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি