Sunday , 14 March 2021 | [bangla_date]

রাণীশংকৈলে আবারও যুগল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার আনোয়ার হোসেন আকাশ: রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবারও প্রাচীন যুগের কষ্টি পাথরের যুগল ও আধাভাঙ্গা মুর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩মার্চ) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আহসান হাবীবসহ সঙ্গিয় র্ফোস নিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রীতম সাহা। উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর গ্রামের জে এম কে ইটভাটার মাটির স্তুপ থেকে এ দুটি মূতিগুলো উদ্ধার করেন।
মূর্তিগলোর মধ্যে লক্ষী নারায়ন যুগল মূতিটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি প্রস্থ সাড়ে ৭ ইঞ্চি এটির ওজন প্রায় ৮ কেজি ৮শ ৯০ গ্রাম।
ভাঙ্গা অংশটির দৈঘ্য সাড়ে ৮ ইঞ্চি প্রস্থ সাড়ে ৩ ইঞ্চি এটির ওজন প্রায় ১ কেজি ৭শ ৭৫ গ্রাম বলে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।

উল্লেখ্য-
গত বুধবার (১০মার্চ) সেই বাচোর মহেশপুরে ‘জে এম কে ‘ ইটভাটার জমানো মাটির স্তুুপ থেকে ভাঙা আরেকটি কষ্টি পাথরের খোদাই করা মূর্তি পুলিশ গিয়ে উদ্ধার করেন।
সেদিন বিকালে ৫ কেজি ৬০০ গাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিটির ইটভাটার জমানো মাটির ভিতর সন্ধান পাওয়া গেছে ।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-
উপজেলার বাজে বাকসা গ্রামে উটকল দিয়ে একটি পুকুর খননের কাজ করা হয়। খননের সে মাটি ‘জে এম কে’ ইটভাটায় বিক্রি করা হয় । ইটভাটায় সে জমানো মাটি খুঁড়তেই ভাটা শ্রমিকরা এ মূর্তিটি দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি)ইটভাটা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, একটি ইটভাটা থেকে আমরা আগের ভাঙাএকটি মূর্তি আজ যুগল কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করি । মূর্তিটি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারাও উন্নয়নের অংশীদার হতে পারে

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা  হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পঞ্চগড়ে বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রা

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

বঙ্গবন্ধু কন্যা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

বর্ণিল আয়োজনে পঞ্চগড়ে বাংলা নববর্ষ বরণ

ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন।

বীরগঞ্জে কোভিড -১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত