Tuesday , 30 March 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে অসুস্থ শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বউমার লাঠির আঘাতে মৃত ব্যাক্তি হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী মহিরুল ওরফে টলি বেগম (৭৫)। মৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে শয্যাশায়ী হয়ে ছিলেন।

সরেজমিনে স্থানীয়রা জানায়, মৃত টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা পারিবারিক কথাকাটির জেরে সোমবার রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে। পরে রাতে ঐভাবেই বিছানায় শুয়ে পড়লে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেনি আর দেলোয়ারার শাশুড়ি। পরে তার ঘরে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে, বিষয়টি আসলে দুঃখজনক। লাশটি ময়নাতদন্ত করা হবে। এবং তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে সুধীজনদের সন্মানে ইফতার মাহাফিল অনুষ্ঠিত

আল সাদিদের ইন্তেকাল

খানসামা উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ সফিউল আযম চৌধুরী লায়ন

আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে সূর্যমুখী চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা !

বীরগঞ্জে মারধর ও ভাংচুর মামলা প্রত্যাহারের দাবিতে বাদীর সংবাদ সম্মেলন

শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহা.সাদেক কুরাইশী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে খাদ্যবান্ধব কর্মসূচির জব্দ করা চাল নিলামে !