Thursday , 25 March 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ১৫০ অবৈধ স্হাপনা দোকানপাট উচ্ছেদ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রামপুর বাজারের গড়ে উঠা অবৈধ স্থাপনা ১৫০টির মত হোটেল ও দোকান ঘর স্কবেটর দিয়ে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়।
বুধবার (২৪ মার্চ) দিনভর এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

উচ্ছেদ অভিযান চলাকালে সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, ভূমি অফিসের কর্মচারি থানা পুলিশ, গ্রাম্য পুলিশ ও ফায়ার সার্ফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম জানান, উপজেলার রামপুর বাজারে এক একর ৫৫ শতাংশ জমিতে ১৫০টির মত কাঁচা পাকা হোটেল ও দোকান ঘর সরকারি নীতিমালা বহির্ভূত ভাবে রাজস্ব কর ফাঁকি দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন।
অবৈধ্য স্হাপনা সরাতে তাদের বারবার নোটিশ করার পরও অবৈধ্য দখলদাররা হোটেল ও দোকান ঘর অপসারন করেননি।
জেলা প্রশাসকের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা এ অবৈধ্য দখল উদ্ধার করতে এ অভিযান পরিচালনা করেন।

সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, রামপুর বাজারের এক একর ৫৫ শতক জমি অবৈধ্য ভাবে দখল করে স্থাপনা নির্মান করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন । এতে তারা সরকারকে রাজস্ব আয় হতে ফাঁকি দিতেন। অবৈধ্য দোকানপাট স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বারবার লিখিত নোটিশসহ বলা হয়েছে । অবৈধ্য দখলদারিত্ব ছাড়তে না চাইলে আইনগত ভাবে সরকারি নিয়মনীতি অনুযায়ী গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, কিছুদিনের মধ্যেই সুন্দর সুনিদির্ষ্ট ভাবে এই রামপুর বাজারটিকে চান্দিনা ভিটি এবং তোহা বাজার হিসেবে দুটি অংশে সাজানো হবে। যারা এ বাজারের প্রকৃত দোকানদার তাদের ঘরের জমি রবাদ্দের জন্য সুপারিশ পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে,কবি নজরুল এর কবিতার শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী বাঁচতে চায়

রাণীশংকৈলে সাংবাদিকের পিতার রাষ্ঠীয় মর্যাদায় দাফন সম্পন্ন

তেঁতুলিয়া আপত্তিকর অবস্থায় দুই তরুণসহ নারী আটক

বিরামপুরে রেললাইনের উপর ¯িøপার ফেলে নাশকতার অপচেষ্টা দুবৃত্তদের \ আটক-১

সাংবাদিক রনজিৎ সরকারের পিতার পরলোক গমনে বিভিন্ন মহলের শোক

ঠাকুরগাঁওয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি