Sunday , 7 March 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ৭ই মার্চ উদযাপন।

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে রোববার সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পস্তবক অর্পণ এবং সেখানেই শত কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু’র ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও পরিশেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না নব-নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক সম্পাদক তাজউদ্দীন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অপরদিকে উপজেলা আ’লীগও বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে পামনদী সেচ প্রকল্পের সুবিধাভোগিদের নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বীরগঞ্জে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি, আরোহী গুরুতর আহত

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, করতে হলে জুডিশিয়ালিকেও স্মার্ট করতে হবে ——–প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

“ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ”র কাজ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা

৫লাখ মেট্রিক টন পাথর মজুত. বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের   ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি