Tuesday , 16 March 2021 | [bangla_date]

রাণীশংকৈল লধাবাড়ীর দুই ভাইয়ের মাদক মামলায় ১০ বছর কারাদণ্ড

!

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ে দুবছর আগের একটি মাদক মামলায় দুই ভাইয়ের ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৫মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে মোখলেসুর রহমান (২৯) ও ইমরান রানা (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান,
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল জেলার রাণীশংকৈল উপজেলার লধাবাড়ী আরাজী চন্দন চহট গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়।

এ সময় দুই ভাই মোখলেসুর রহমান ও ইমরান রানাকে আটক করা হয়। পরে মোখলেসুরের শরীরে তল্লাশি চালিয়ে ৮০০ ইয়াবা ট্যাবলেট ও ইমরান রানার শরীরে তল্লাশি করে ১২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ঐদিনই ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই শামীম হক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই পুষ্প রঞ্জন দেবনাথ
এ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভু-ষ্মীভুত

পঞ্চগড়ে ব্র্যাকের স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৩৫ কিশোরীকে সম্মাননা প্রদান

গরীব মানুষের বিচার নাই টাকা ছাড়া উপায় নাই

আত্রাই নদীর ভাঙনে হুমকিতে চলাচলের রাস্তাসহ দেড় শতাধিক বাড়ি

রক্তদানের মাধ্যমে টিউমার রোগীর অপারেশনে সহায়তা করলেন শিক্ষার্থী দেবাশীষ

শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে -পঞ্চগড়ে জাগপা মূখপাত্র রাশেদ প্রধান

পাকেরহাটে ডেইলি চিলিং সেন্টার উদ্বোধন

বৃক্ষরোপণ কর্মসূচি পালন বীরগঞ্জ শুভসংঘ

ঠাকুরগাঁওয়ে ভুট্টায় আগ্রহ বাড়ছে চাষিদের, গমের আবাদ কমে যাচ্ছে

ভুট্টা খেতে পরে ছিল নিখোঁজ কিশোর সাইফুলের মরদেহ