Monday , 29 March 2021 | [bangla_date]

রানীশংকৈলে শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হলেন কৃষিবিদ সঞ্জয় দেবনাথ

আনোয়ার হোসেন আকাশ,
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী ঘোঘণা করা হয় রবিবার (২৮মার্চ) রাত ৯ টায়।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উদযাপন উপলক্ষে গত দুইদিন আগে উপজেলা চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় সরকারি-বেসরকারি মোট ১৮ টি সু সজ্জিত স্টল বসানো হয়। মেলায় স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম সহ সকল কার্যক্রম পরিচালনা করা হয়।

উন্নয়ন মেলা শেষে রবিবার রাতে সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

এ সময় কৃষি কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কার বিরতণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ৩০১ মহিলা সংরক্ষিত সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, অধ্যক্ষ সইদুল হকমহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার,বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ ।

শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হওয়ার পর কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বক্তব্যে বলেন- আমি আমার এই পুরষ্কার অর্জন করেছি একমাত্র আমার উপজেলার কৃষকদের জন্য তাই আমি তাদেরকেই আমার এই পুরস্কার উৎসর্গ করলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তারুন্যের মেলায় দিনাজপুরে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ শুভসংঘের

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বালিয়াডাঙ্গীতে ৪ জনের করোনা সনাক্ত, রির্পোটের অপেক্ষায় আরও ৫ জন

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

বীরগঞ্জ গোলাপগঞ্জ হাটে গরু-ছাগল কেনাবেচায় মানুষের ঢল

সফল খামারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এডিসি (শিক্ষা) স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই

চিরিরবন্দরে ৫ বছর বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন তুলছেন প্রধান শিক্ষক

বীরগঞ্জে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ