Thursday , 25 March 2021 | [bangla_date]

রানীশংকৈলে স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের উদ্দোগ্যে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ফ্রি ডায়াবেটিক নির্ণয় ক্যাম্প উদ্ভোধন করেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার(২৫ মার্চ) সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী চলে ফ্রি ডায়াবেটিস নির্ণয় কার্যক্রম ।

ফ্রি ডায়াবেটিক নির্ণয় অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপক উপাদক্ষ ফয়জুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার বসাক, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক আবু শাহানশা ইকবাল, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা কর্মচারী প্রমূখ ।

ডায়াবেটিকস পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব পালন করেন ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত

বোদায় অগ্নিনিরাপত্তা শক্তিশালি করতে বাজারের অভ্যন্তরে ভুগর্ভস্থ্য পানি সংরক্ষনাগার নির্মাণ কাজ উদ্বোধন

পঞ্চগড়ে হারলেও বিজয়ীর বাসায় মিষ্টি নিয়ে যাবেন এমরান আল আমিন

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

রুহিয়ায় রাতের আঁধারে ৪ একর ফলন্ত কুমড়ার গাছ কাটল দুর্বৃত্তরা

পঞ্চগড়ে পামনদী সেচ প্রকল্পের সুবিধাভোগিদের নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তি নিহত

চেহেলগাজী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে জনসভায় বক্তারা সদর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হবে

রাণীশংকৈলে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের আয়োজনে সেমিনারে সনদধারী ছাড়া কেউ সাংবাদিক পরিচয় দিতে পারবে না -বিচারপতি নিজামুল হক