Wednesday , 3 March 2021 | [bangla_date]

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- সব ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানো, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়া নিয়ে যেমন ব্যঙ্গ করেছে স্বাধীনতাবিরোধীরা, তেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে ডিজিটাল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত-সমৃদ্ধ করা নিয়েও ব্যঙ্গ করেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন ডিজিটাল হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।২ মার্চ ২০২১ মঙ্গলবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হাছান এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, জেলা পরিষদে সদস্য মো. আতাউর রহমার বাবু, মিরা মাহাবুব, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন।সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম।এদিকে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০২০-২০২১ অর্থ বছরের দুঃস্থ, প্রতিবন্ধী, বিধবা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামজিক উন্নয়নের গৃহহীন পরিবারের জন্য বসতবাড়ী নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২৫ জানুয়ারি কর্মী সম্মেলন বীরগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

বীরগঞ্জে মিনা দিবস পালিত

মধ্য ভান্ডরা আল ফালাহ্ জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যু

​সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে : মির্জা ফখরুল

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মদ্যপ অবস্থায় কুয়ায় ডুবে প্রাণ গেলো নারীসহ দু’জনের

কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল

দিনাজপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু