Wednesday , 10 March 2021 | [bangla_date]

শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর হলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক মতিউল ইসলাম

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: এটুআই এর আইসিটি ফর অ্যাডুকেশনে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে দিনাজপুর জেলা অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেয়েছেন মোঃ মতিউল ইসলাম। তিনি দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকদের সৃজনশীলতার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত শিক্ষক বাতায়নে গত ৮ মার্চ রাত ৯ টার দিকে অ্যাম্বাসেডর হিসেবে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। তিনি জেলার অন্য অ্যাম্বাসেডরদের সঙ্গে জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিতে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন। ১৪ বছর ৮মাস ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকা মোঃ মতিউল ইসলাম প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে আজীবন কাজ করে যেতে সবার সহযোগিতা কামনা করেছেন। তাঁর বাবা প্রয়াত তফিজউদ্দীন আহম্মদও ছিলেন একই বিদ্যালয়ের শিক্ষক, তিনিও সুনামের সাথে শিক্ষকতা করেন। উল্লেখ্য যে, মোঃ মতিউল ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীর ৩০ চেয়ারম্যান প্রার্থীর ৯ জনই জামানত হারালেন!

গুরুদাস তালুকদারের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন স্মৃতিরক্ষায় ভাস্কর্য নির্মাণের দাবি

পীরগঞ্জে রাতের আঁধারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ

১০দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরলেও আবার বন্ধ হয়ে গেল ১নং ইউনিট

খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব …. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ঘুমের ওষুধ না দেয়ায় চিকিৎসককে থাপ্পর প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

বীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় উপজেলা নির্বাচন নিয়ে, নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত

হাবিপ্রবিতে “ডেইরি শিল্প বিকাশের অন্তরায় এবং উত্তরণের উপায়” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা