Thursday , 25 March 2021 | [bangla_date]

স্প্রে ছিটিয়ে বালিয়াডাঙ্গীতে ২ বাড়ীতে দুধর্ষ চুরি, এলাকায় আতঙ্ক

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ঘুমের মধ্যে স্প্রে ছিটিয়ে বেহুশ করে অভিনব কায়দায় একই দিনে দুটি পৃথক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও আরও দুটো বাড়ীর লোকজন স্প্রেতে ছিটানোর ঔষধের প্রভাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘুমাচ্ছেন। এ ঘটনা এলাকায় আতঙ্ক শুরু হয়েছে।

বুধবার গভীর রাতে বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে খাদেমুল ইসলামের মাস্টারের বাড়ী ও দুওসুও ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামে অবসর বিজিবি’র সদস্য আইয়ুব আলীর বাড়ীতে দুধর্ষ চুরি হয়েছে।

খাদেমুল মাস্টার জানান, বুধবার দুপুরের পর থেকে পরিবারের সকলের ঘুম ঘুম ভাব শুরু হয়। রাতে এমন ভাবে ঘুমিয়েছি কেউ টের পায়নি। জানালার গ্রিল কাটা দেখে প্রতিবেশীরা এসে ডেকেে আমাদেরকে ঘুম থেকে তুলেছে।

তিনি আরও জানান, গতরাতে নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের।

রুপগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলম জানান, খাদেমুল মাস্টারের বাড়ীসহ আরও ২টি বাড়ীর লোকজনের অবস্থা এক। ওই দুটি পরিবারের অনেকেই ঘুমাচ্ছেন দুপুর পর্যন্ত। যারা ঘুম থেকে উঠেছেন, তাদের কথা-বার্তা অস্বাভাবিক। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক শুরু হয়েছে।

দুওসুও ইউনিয়নের অবসর বিজিবি’র সদস্য আইয়ুব আলী জানান, একই কায়দায় চুরি হয়েছে তাদের বাড়িতেও। নগদ ১৪ হাজার টাকা, স্বর্ণালংকার, বাইসাইকেলসহ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

ঢেকনাপাড়া গ্রামের জুলফিকার আলী জানান, চুরির ঘটনার পর এলাকার মানুষের সময় ভীতিকর পরিস্থিতি শুরু হয়েছে। অজ্ঞান করে চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১টায় পৃথক দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ও তদন্ত কমকর্তা আব্দুস সবুর। তারা জানান, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভিত্তি স্থাপন আর ভারত নয়, এখন থেকে চিকিৎসাসহ পড়ালেখা করতে তারাই আসবে পঞ্চগড়ে-বাণিজ্যমন্ত্রী

জাতীয়তাবাদী বাস্তহারা দল দিনাজপুর শাখার মতবিনিময়

দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর হাবিপ্রবির ক্যাম্পাসে সাজ সাজ রব

জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীগণের ৩য় দিন ও সমাপনী ওরিয়েন্টেশন

পঞ্চগড়ে পুশ ইন করা ২৩ বাংলাদেশি আটক

রাণীশংকৈলে কৃষক কৃষাণী প্রশিক্ষণ

পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

আগামী মাসের প্রথম দিকেই আমরা টিকা পেয়ে যাব: স্বাস্থ্যমন্ত্রী

বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিসে আগুন