Wednesday , 17 March 2021 | [bangla_date]

‘স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নকারী একমাত্র সফল নেতা বঙ্গবন্ধু’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলার স্বাধীনতার জন্য অনেকের স্বপ্ন দেখেছেন। কিন্তু পূর্ণাঙ্গ সফলতা অর্জন করা কারো পক্ষে সম্ভব হয়নি। দূরদর্শী সম্পন্ন অদম্য সাহসী শেখ মুজিবুর রহমানের দ্বারাই সম্ভব হয়েছে। কারণ স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নকারী একমাত্র সফল নেতা বঙ্গবন্ধু।১৭ মার্চ ২০২১ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোজনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু-বাঙালি এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু তিনি, যিনি জন্ম না হলে বাংলাদেশে হয়তো সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারী এবং মুক্তির পথ প্রদর্শক। বঙ্গবন্ধুর এক ডাকে হাজার বছরের পরাধীন বাঙালি সুসংঘটিত হয়েছিল। তার ওই ডাকেই বাঙ্গালী ও বাংলাদেশ স্বাধীন হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা কমিশনার (ভূমি) ডালিম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায়, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী।এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও কেক কাটেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ শুরু

পীরগঞ্জে ১ হাজার ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক

বিরলে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড়ের দুইটি আসনে রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে থেকে ভোট কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম সরবরাহ

কাহারোল হিমাগারে মজুদ রয়েছে শত শত টন আলু, দাম না থাকায় আগ্রহ হারাচ্ছে চাষী

দিনাজপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ  ও কাঁচামরিচ এখন ২০ টাকা

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ ও কাঁচামরিচ এখন ২০ টাকা

দিনাজপুরে কেবিএম কলেজে মাদকবিরোধী আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পৌরসভার সাবেক চেয়ারম্যান আকবর হোসেনের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ডিম দিবস পালিত