Saturday , 20 March 2021 | [bangla_date]

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনাভাইরাসে আক্রান্ত

তিনি ছাড়াও অধিদপ্তরটির আরও বেশ কয়েকজন এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়া, অধিদপ্তরটির আরও বেশ কয়েকজন এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ডা. রোবেদ আমিন জানান, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের লাইন ডিরেক্টর মিজানুর রহমানসহ চার থেকে পাঁচজন আক্রান্ত হয়েছেন। তারা সবাই ভালো আছেন, কারও মধ্যে জটিল কোনো লক্ষণ বা উপসর্গ নেই।

তবে করোনাভাইরাসে আক্রান্ত অন্য কারও নাম তিনি জানাননি।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। সেই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা

ভালো চাহিদা ও লাভের আশায় আগাম ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল  শিশু, সাপের কামড়ে মৃত্যু

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল শিশু, সাপের কামড়ে মৃত্যু

দূর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে

শহীদ জিয়া’র শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ সামনে নির্বাচন কোন নাশকতা ঘটনা না ঘটে

পীরগঞ্জে কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—