Saturday , 27 March 2021 | [bangla_date]

হরিপুরে উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবস উদযাপন

হরিপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকাল ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের নেতৃত্বে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পরে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ,যুব মহিলা লীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপি ও উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিসৌধে ও কামারপুকুর বদ্ধভুমিতে উপজেলা প্রশাসন,কামারপুকুর অটো মালিক সমিতি,শতাব্দী কোচিং সেন্টার,সেচ্ছা সেবী সংগঠন নব প্রহর সংঘ,বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ হরিপুর,যাদুরাণী কুলি শ্রমিক ইউনিয়ন পুষ্পমাল্য অর্পণ করে ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।
সকাল সাড়ে ৮টায় হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, থানা অফিসার ইনচার্জ এসএম আওরঙ্গজেব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ উদ্বোধন

বোচাগঞ্জে পূজামন্ডপ সমুহের নিরাপত্তা আইন শৃঙখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ক প্রস্তুতিমুলক সভা

রাণীশংকৈলে গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা

চিরিরবন্দরে ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আটোয়ারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিদের মিলন মেলা