Wednesday , 3 March 2021 | [bangla_date]

প্রখ্যাত সংগীতশিল্পী জানে আলম আর নেই অনলাইন প্রতিবেদক

প্রখ্যাত সংগীতশিল্পী জানে আলম আর নেই
জানে আলম

প্রখ্যাত ও জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক জানে আলম আর নেই। মঙ্গলবার (২ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংগীতশিল্পী জানে আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। পারিবারিক সুত্র জানায়, গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম।

এরপর করোনামুক্ত হলেও নিউমোনিয়ার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।
শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে।

জানে আলমের গানের শুরুটা স্বাধীনতার পর পরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় জানে আলমের পরিচিতি। জানে আলমের গাওয়া বিখ্যাত গানের মধ্যে ‘একটি গন্ধমের লাগিয়া, ‘স্কুল খুইলাছে রে মওলা’ তার অনবদ্য সৃষ্টি। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো।

এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে বিশেষ অভি-যান চালিয়ে ফেন-সিডিল উ-দ্ধার

পীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু

বীরগঞ্জে গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বোচাগঞ্জে শেখ হাসিনা কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

ক্যান্সারের কাছে হেরে গেলেন সেই শিশু জুনায়েদ

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি পঞ্চম দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ ৩ জনের সন্ধান মেলেনি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বোদায় তথ্যমেলা