Sunday , 14 March 2021 | [bangla_date]

আপনাদের নিয়ে সুন্দর পরিচ্ছন্ন ও নন্দিত পৌরসভা গঠন করবো ————দায়িত্বভার গ্রহণের সময় রাণীশংকৈলে মেয়র মোস্তাক

 
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে রবিবার(১৪ মার্চ) দুপুরে পৌরসভার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেয়র এর দায়িত্ব হস্তান্তর ও নবাগত মেয়রের দায়ির্ত্ব গ্রহন অনুষ্ঠিত হয়।
 এসময় নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান জনগনের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়, মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে। আমি সাবেক মেয়রের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করবো, যে অঙ্গীকার শেখ হাসিনার বাস্তবায়ন করার দায়ির্ত্ব আমার। তিনি আরো বলেন, আজ থেকে মানুষের মৌলিক অধিকার গুলো আপনাদের মতামতের ভিক্তিতে বাস্তবায়ন করবো। আপনাদের নিয়ে সুন্দর পরিচ্ছন্ন ও নন্দিত পৌরসভা গঠন করবো। সবার সহযোগিতায় আধুনিক পৌরসভায় রুপান্তর করতে সকলকে এগিয়ে আসা এবং নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে আহবান জানান। দায়ির্ত্ব হস্তান্তর ও গ্রহণ শেষে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক মেয়র আলমগীর সরকার, কাউন্সিলর হালিমা আকতার ডলি, রুহুল আমিন, পৌর আ’লীগ সম্পাদক মহাদেব বসাক, প্রভাষক প্রশান্ত বসাক,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, কুশমত আলী প্রমুখ। হিসাব রক্ষক শাহাজান কবিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুবলীগ যুগ্ন সম্পাদক আনোয়ারুল কাদের টাইগার সহ আ’লীগ নেতা কর্মি ও সাংবাদিকরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ডে উদযাপন।

বিরলে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জলন

কাহারোলে ভূমি সেবা সপ্তাহ’র র‌্যালী ও আলোচনা সভা

অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে শিল্পপতি আহসান হাবীব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

শিক্ষার আলো ছড়াচ্ছে শতবর্ষি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়

বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে