Sunday , 25 April 2021 | [bangla_date]

অবৈধভাবে উত্তোলনকৃত বালুর ঢিপি নিলামে বিক্রি করলেন বোচাগঞ্জের ইউএনও

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর হস্তক্ষেপে নদী খননের বালু অবৈধভাবে বিক্রি বন্ধ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রি। সরকার পেল ১ লক্ষ ১৫ হাজার টাকা।
জানা গেছে, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলার খননকৃত সোয়া খালের রনগাঁও ইউনিয়নের শ্রীমন্তপুর জালিয়াপাড়া অংশে নদী খনন শেষে নদী সংলগ্ন সেতাবগঞ্জ চিনিকলের নিজম্ব জমিতে উত্তোলনকৃত বালু স্তুুপ করে রাখা হয়। সেই বালু দীর্ঘ এক মাস থেকে অবৈধভাবে বিক্রি করে আসছেন একটি চক্র। এখবর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের কাছে এলে তিনি তড়িৎ গতিতে গত ২৪ এপ্রিল শনিবার দুপুরে কয়েকজন সহকারী ভুমি উন্নয়ন কর্মকর্তা ও কানুনগো সহ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত এলাকাবাসী জানান, অবৈধভাবে দীর্ঘদিন থেকে সরকারি বালু বিক্রি করে আসছেন একটি চক্র। অবৈধভাবে বালু বিক্রি বন্ধের একদিন পরেই অাজ ২৫ এপ্রিল রবিবার দুপুরে শ্রীমন্তপুর জালিয়াপাড়ায় বালুর ঢিপির সামনে এলাকাবাসীর উপস্থিতিতে বালু নিলামে বিক্রির কার্য্যক্রম শুরু করা হয়। এতে ৯ জন ব্যাক্তি উক্ত নিলামে অংশ গ্রহন করেন। খনগাঁও গ্রামের জনৈক চন্দন মাষ্টার সর্বোচ্চ নিলামে ডাকদাতা ১ লক্ষ ১৫ হাজার টাকায় উক্ত বালু ক্রয় করে নেন। উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর সাহসী উদ্যোগে সরকারি কোষাগারে জমা হল ১ লক্ষ ১৫ হাজার টাকা। এলাকার সাধারণ মানুষ এ কাজের জন্য উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল কে সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু পরিষদের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং কমিটি গঠন সভাপতি ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

হিলিতে কারাম উৎসব অনুষ্ঠিত

হিলিতে কারাম উৎসব অনুষ্ঠিত

ফুলবাড়ীতে কালী’র মাথা ভেঙে  নিয়ে গেছে দুর্বৃত্তরা

ফুলবাড়ীতে কালী’র মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা

ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

রাণীশংকৈলে কমল মতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ড স্থানান্তর

জানমালের নিরাপত্তা ও ফয়সাল হত্যার ন্যায় বিচার চেয়ে দিনাজপুরে অসহায় পিতার সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা