Thursday , 8 April 2021 | [bangla_date]

কথা বলতে পারে না, শিশুটি বাবা-মাকে খুঁজছে

ঠাকুরগাঁও: শিশুটির বয়স আট বছরের মতো। কথা বলতে পারে না, লিখতেও পারে না। বাবা-মাকে হারিয়ে ঠাকুরগাঁও শহরে আসা বাকপ্রতিবন্ধী এই শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
দুপুরের পর থেকেই তাকে ঠাকুরগাঁও সদর থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তে শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দুপুরের দিকে ঠাকুরগাঁও শহরের রোড কালিতলা এলাকা থেকে আট বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুটির বিষয়ে থানায় খবর দেওয়া হয়। পরে সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরিচয় জানতে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় শিশুটির ছবি পাঠানো হয়েছে। এছাড়াও আমরা আমাদের নিজস্ব ফেসবুকসহ অফিসিয়াল ফেসবুকে শিশুটির ছবি পোস্ট করেছি।
তিনি আরও বলেন, শিশুটি কথা বলতে পারে না, তাকে তার বাসার ঠিকানা লিখতে বলা হলেও সে লিখতে পারছে না। তাই সঠিক পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা তাকে এখানেই রেখে দিব। তার দেখাশোনার দায়িত্ব আমাদের। পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে এ্যাম্পোল ইনজেশকনসহ একজন আটক

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সকল আদিবাসী হত্যার বিচার দাবীতে দিনাজপুরে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

শেখ হাসিনার কোনো বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পলাশ দাস ও পম্পি সরকারের গানের অনুষ্ঠানে বক্তারা সঙ্গীত হোক মানবতার কল্যাণে- অসাম্প্রদায়ীকতার সেতুবন্ধনের অলংকার

বীরগঞ্জ মরিচা ইউপি চেয়ারম্যানের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২)এর উপর প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু