Friday , 16 April 2021 | [bangla_date]

করোনায় দেশে এক দিনে ১০১ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৯২জন

সর্বাত্মক লকডাউন’র তৃতীয় দিন করোনায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে।

এর আগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশে আরও ৪ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৮৩৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ২৯৪ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮০০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৮৭ হাজার ৮৭৯ জন। ভাইরাসটিতে মারা ১ লাখ ৭৩ জন।আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৭৫ হাজার ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪ হাজার ৩৯৮ জন।এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ঢোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিসাব সহকারী ২ জনে মিলে আয়াকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক অটিস্টিক ব্যক্তিদের মানবিক ও সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য

প্রস্তুত গোর-এ শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

রাণীশংকৈলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

চড়ুই পাখির কলরবে থমকে যান পথচারীরা

চাকুরীতে স্থায়ীকরণসহ দুই দাবী পুরনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ আমাদের ঐহিত্য, এগুলোকে বিকশিত করতে হবে…রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত