Monday , 26 April 2021 | [bangla_date]

করোনার ভয়ে ভারত ছেড়ে দলে দলে পালাচ্ছেন ধনীরা

মহামারি করোনায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতে। এদিকে, ভারতীয় গণমাধ্যম বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে ভারত ছেড়েছেন দেশটির অনেক ধনী ব্যক্তি।

ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের আগ মুহূর্তে আকাশপথে পরিবারসহ সম্পদশালী অনেকে দলে দলে দেশ ছেড়েছেন। কেউ কেউ ব্যক্তিগত উড়োজাহাজ ও বিশেষ ফ্লাইটে করেও দেশ ছেড়েছেন। এদের অধিকাংশের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। এরই মধ্যে আরব আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী ২৫ এপ্রিল থেকে ১০ দিনের জন্য ভারত থেকে আসা সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞার আগেই পঙ্গপালের মতো বিভিন্ন বিমানে দেশ ছেড়েছেন ধনী ব্যক্তিরা। এদিকে, বার্তা সংস্থা এএফপিকে এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ‘বিশেষ ফ্লাইট ও ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছাড়ার জন্যে ভারতের ধনীরা রীতিমতো উন্মাদের মত আচরণ করছেন।’

তিনি আরও বলেন, ‘শনিবার (২৪ এপ্রিল) আমাদের ১২টি ফ্লাইট ছিল দুবাইয়ে। প্রত্যেকটি ফ্লাইটের একটি সিটও ফাঁকা যায়নি।’এদিকে, টানা ষষ্ঠ দিনের মতো রোববারও (২৫ এপ্রিল) করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে ভারতে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষের শরীরে। একই সময়ে মারা গেছে দুই হাজার ৮০৬ জন। গত এক সপ্তাহে সাড়ে ২২ লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নাটাব’র উদ্যোগে ইমামদের সাথে মত বিনিময় সভায় আরএমও য²ায় সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু, ট্রাক আটক

বীরগঞ্জের দেবীপুরে ভাঙ্গা ব্রীজটি মৃত্যু ফাঁদে পরিণত

রাণীশংকৈলে জাতীয় পার্টির সভায় মেয়র প্রার্থী ঘোষনা

বোচাগঞ্জে ইলাভেন স্টার আয়োজিত উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় ইলাভেন ফ্রেন্ডস জয়ী

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া  প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

পোলিং এজেন্ট দিতে পারেননি নৌকার প্রার্থী, নৌকা প্রতীকে ২৪৭ ভোট

বোদা পৌরসভার নির্বাচন জমে উঠেছে

আটোয়ারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

দিনাজপুর -১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রতিদ্বন্দ্বিতা নেমেছে ৫ জন