Thursday , 1 April 2021 | [bangla_date]

কাহারোলের পূর্বমল্লিকপুর ডিগ্রী কলেজে ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নর্বনিমির্ত একাডেমিক ভবনের উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: বুধবার বিকেল সাড়ে ৫ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বক্তব্যে বলেন, হেফাজতিদের হেফাজত করার জন্য আর কোন ভদ্রতা-অনুকম্পা প্রদর্শনের সুযোগ নাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজত যে তান্ডব চালিয়েছে তাতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি মৌলবাদীদের উস্কে দিয়ে সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তাই হেফাজতিদের হেফাজত বা ভদ্রতা-অনুকম্পা প্রদর্শন না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্ত হাতে দমন করতে হবে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, পূর্ব্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজের গভর্ণিং বর্ডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা পরিষদের মহিলা সদস্য মীরা মাহবুব, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. বিকাশ চক্রবর্তী। এর আগে ফলক উম্মোচন করে মহিলা ডিগ্রী কলেজে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২০ জুন গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে ইউএনও’র প্রেস ব্রিফিং

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন চাকুরীতে প্রকৃত হরিজনদের বঞ্চিত করে নিয়োগের প্রতিবাদ –বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে  বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের

আখের সাথীফসল চাষাবাদ ও আগাম আখচাষে মাঠ দিবস করেছে ঠাকুরগাঁও সুগার মিল

দু’দেশের সীমান্ত রক্ষায় বাংলাবান্ধায় সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

পুলহাটে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা

বিরামপুরে মাইক্রোবাসের  ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

স্বাধীনতা যুদ্ধে নিহত ৮ জন এবং জীবিত ২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

কাহারোলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আজ