Tuesday , 27 April 2021 | [bangla_date]

কাহারোলে লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ভিক্ষাবৃত্তির মানসিকতা স্বাধীন সত্তাকে বিলুপ্ত করে দেয়। আজ এতে প্রমাণিত হয়েছে মাদ্রাসার কোমলমতি শিশুদের পুঁজি করে শত কোটি টাকার মালিক হয়েছেন ব্যক্তি বিশেষ। যারা নিজেরা ধর্মের ইজারাদার হিসেবে পরিচয় দেয়। তিনি বলেন, হাতিয়ার হিসাবে ব্যবহার না হয়ে, সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেদের। বিতর্কিত কার্যকলাপের জন্য কোমলমতি মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে মুষ্টিময় মানুষ হীন স্বার্থ চরিতার্থের জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা রুখে দিতে হবে।২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার দুপুরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সুন্দরপুর ইউনিয়নের বাগপুর দারুছ ছালাম নূরানী হাফিজিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের মাঝেপুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন এমপি গোপাল।এতে প্রত্যেক ছাত্রকে চাল ৫ কেজি, মসুর ডাল আধা কেজি, ছোলা আধা কেজি, সোয়াবিন তেল আধা কেজি, পেয়াজ ১ কেজি, আলু ৩ কেজি ও লবন আধা কেজি প্রদান করা হয়।কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সমাজ সেবা কর্মকর্তা রাজিব বাগচী, সুন্দরপুর ই্উনিয়ন চেয়ারম্যান শরিফউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, বাগপুর দারুছ ছালাম নূরানী হাফিজিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানার সাধারণ সম্পাদক মো. আহের উদ্দিন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ খানসামার ইউএনও তাজ উদ্দিন

বালিয়াডাঙ্গীর কৃতীসন্তান ড.গোলাম মোস্তফা জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব পদে নিয়োগ পেলেন

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যা লঘুদের দেশত্যাগ জাস্ট স্টেজ ড্রামা —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠান মঠ, মন্দির সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদানের চেক বিতরণ

বীরগঞ্জে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষ নিহত ১ আহত ২

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের পরিকল্পনা কমিশনের সচিবকে কান্তজিউ মন্দিরে সংবর্ধনা

মহিলা পরিষদের উদ্যোগে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

পঞ্চগড়ে র‌্যাব-১৩’র সংবাদ সম্মেলন দুর্গোৎসবে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি  এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পঞ্চগড়ে র‌্যাব-১৩’র সংবাদ সম্মেলন দুর্গোৎসবে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে পীরগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন