Thursday , 8 April 2021 | [bangla_date]

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: মুজিব বর্ষে দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করা হয়েছে। ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে নতুন এক্স-রে মেশিনের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এরপর মনোরঞ্জন শীল গোপাল নিজে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করে সারাদেশের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, কাহারোল উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজের ৩শ টি ভায়াল বরাদ্দ পাওয়া গেছে। যা ৩ হাজার ব্যক্তিকে দেয়া যাবে। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, আরএমও ডা. যুগল কিশোর রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক প্রমুখ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি!

বীরগঞ্জে কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি!

ইজিবাইকের লাইসেন্স ও পৌরসভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

রাণীশংকলৈে আইন শৃঙ্খলা কমটিরি সভা

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৪-২৫ সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

রানীশংকৈলে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকার প্রান্তিক মানুষের পাশে ৫০ বিজিবি ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বোদায় অর্থনৈতিক শুমারী উপলক্ষে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দ

হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী ১২শ হেক্টর জমি

ঠাকুরগাঁওয়ে নারীকে উত্যক্ত করার অপরাধে যুবকের কারাদণ্ড