Wednesday , 28 April 2021 | [bangla_date]

কৃষি উৎপাদনের সাথে সঙ্গতি রেখেই এবার ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে

-মনোরঞ্জন শীল গোপাল এমপি
বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এই মহামারীতে বাংলাদেশ যাতে খাদ্যসংকটে না পড়ে সে জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পরিকল্পিত পদক্ষেপ অব্যাহত রেখেছেন। পাশাপাশি এই সংকটকালীন মুহূর্তে অনেক দপ্তরের নির্মাণকাজ বিঘ্নিত হলেও কোনভাবেই যেন কৃষি উৎপাদন বিঘ্নত না হয় এ কারণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর কৃষি উৎপাদনের সাথে সঙ্গতি রেখেই এবার ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে। যার প্রেক্ষিতে ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেটি সম্পূর্ণরূপে সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।২৮ এপ্রিল ২০২১ বুধবার বেলা আড়াই টায় বীরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এলএসডি খাদ্য গুদামের অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ উদ্বোধনকালে এসব কথা বলেন এমপি গোপাল। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফিরোজ আহমদ মোস্তফা,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আজমত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী,স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আজমত আলী জানান, এবারে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ১২৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।এর আগে দিনাজপুরের কাহারোল উপজেলায় খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর সাথে ভিডিও কনফারেন্সে যোগদান দেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. শাকিল আহমেদ প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বড়পুকুরিয়া কয়ালা খনির ৫২ শ্রমিকের করোনা শনাক্ত \ কয়লা উত্তোলন বন্ধ

দীর্ঘ প্রায় এক যুগ পর আজ বুধবার পার্বতীপুর পৌরসভার নির্বাচন

বোদায় উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বোচাগঞ্জে নিয়মবহির্ভূত ভাবে উপজেলা যুবদলের আহবায়ক আসাদুল হক চৌধুরীকে অব্যাহতি দেয়ায় প্রতিবাদ সভা করেছে ক্ষুদ্ধ যুবদলের নেতাকর্মীরা

শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে গম ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী জব ফেয়ার

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক, দিনভর বীরগঞ্জ হাসপাতালে অভিযান