Friday , 16 April 2021 | [bangla_date]

কোহলিদের সর্বোচ্চ বেতন ৭ কোটি রুপি, সর্বনিম্ন ১ কোটি

২০২০-২১ মৌসুমের জন্য চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।

এতে চার ক্যাটাগরিতে আছেন ২৮ ক্রিকেটার। সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।চার ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ৭ কোটি রুপি পারিশ্রমিক পাবেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা এই তিন ক্রিকেটার। এরপর ‘এ’ গ্রেডে রাখা হয়েছে ১০ ক্রিকেটারকে। যাদের বার্ষিক বেতন ৫ কোটি রুপি।

অশ্বিন, জাদেজা, পুজারা, রাহানে, ধাওয়ান, শামী, ইশান্ত, লোকেশ, পন্ত এবং হার্দিক পান্ডিয়া আছেন ‘এ’ গ্রেডে। ‘বি’ গ্রেডে ঋদ্ধিমান সাহাসহ আছেন আরও পাঁচ ক্রিকেটার। যাদের বেতন ৩ কোটি রুপি।আর এক কোটি রুপির ‘সি’ গ্রেডে রাখা হয়েছে ১০ ক্রিকেটারকে। অক্টোবর ২০২০ থেকে ২০২১ এর সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি।চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা:‘এ প্লাস’ ক্যাটাগরি: বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।‘এ’ ক্যাটাগরি: রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, রিশভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া।‘বি’ ক্যাটাগরি: ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর এবং মায়াঙ্ক আগারওয়াল।‘সি’ ক্যাটাগরি: কুলদীপ যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, শুভমান গিল, হনুমা বিহারি, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আয়ার, ওয়াশিংটন সুন্দর, জুবেন্দ্র চাহাল এবং মোহাম্মদ সিরাজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহাঅষ্টমীর তিথিতে ঠাকুরগাঁওয়ে জুড়ে ছড়িয়েছে দুর্গা উৎসবের আমেজ !

বোদায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট নাইট টুর্ণামেন্ট

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ

বীরগঞ্জে ফিল্মি স্টাইলে চাউল বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বোচাগঞ্জে আলু সংরক্ষণে হিমাগার খরচ বৃদ্ধি স্থগিতের দাবীতে ডিসি বরাবর স্বারকলিপি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন

বিরলে কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

আজ ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আজ ইনস্টিটিউটের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ