Monday , 19 April 2021 | [bangla_date]

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৫ জন করোনায় আক্রান্ত

বিকাল ৪টায় সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুছ জানান যে ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরে ১৭ জন, বিরলে ০২ জন, বীরগঞ্জে ০১ জন, বোচাগঞ্জে ০১ জন, ঘোড়াঘাটে ০১ জন, খানসামাতে ০২ জন ও পার্বতীপুর উপজেলায় ০১ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে।

দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫২১৩ জন এর মধ্যে (দিনাজপুর সদর-২৮১৯ জন, বিরল-৩০৭ জন, বিরামপুর-৩৩০ জন, বীরগঞ্জ-১৬৩ জন, বোঁচাগঞ্জ-১৫১ জন, চিরিরবন্দর-২১৬ জন, ফুলবাড়ী-১৮৪ জন, ঘোড়াঘাট-৯১ জন, হাকিমপুর-৮৮ জন, কাহারোল-১৭১ জন, খানাসামা- ১১৭ জন, নবাবগঞ্জ-১৪৩ জন ও পার্বতীপুর-৪৩৩ জন) মোট ১৩টি উপজেলায়।

আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ১৬ জন রোগী সুস্থ হয়েছে। অদ্যাবধি দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৭৯৯ জন। অদ্যাবধি দিনাজপুরে (কোভিড-১৯) আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১০৪ জন। বর্তমানে ২৮১ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ২৯ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১১৫টি। গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ১২৫টি রিপোর্টের মধ্যে ২৫টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ১০০টি রিপোর্ট নেগেটিভ হয়েছে এবং অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৩৮৯৩১টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৩৬২৭৫টি।

২৪ ঘন্টায় কোয়ারেনটাইম এর সংখ্যা ৯৪ জন। আর মোট কোয়ারেন্টাইন গ্রহন করেছে ৩১৫৮৯ জন । ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৫৬ জন, মোট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৩১০১৬ জন।

বর্তমানে দিনাজপুর জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩১০ জন এবং শনাক্তের হার শতকরা-২০.০০ জন। এখন পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা- ১,২৯,৩৯৫ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই এর আজ ৭ম মৃত্যু বার্ষিকী

দিনাজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বোদায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কাহারোলে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শরিফের প্রথম আগর চাষ সমতল ভূমিতে

বীরগঞ্জে রেকর্ড ছাড়িয়েছে আলুর দাম, অস্থিরতা পেঁয়াজের বাজারেও

শতভাগ স্কাউটস উপজেলা হরিপুর

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম

বিয়ে আনতে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের