Thursday , 22 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গরু পেয়ে আনন্দে অশ্রুসিক্ত মনোয়ারা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর কাছ থেকে গরু ও আর্থিক সহায়তা পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়েছে শহরের আদর্শ কলোনির বৃদ্ধা মনোয়ারা খাতুন।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম মনোয়ারা খাতুনকে একটি গরু ও কিছু আর্থিক সহায়তা এবং চাল, ডাল তেল সহ শুকনা খাবার উপহার দেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে জেলায় কর্মরত ৬১টি দপ্তর এবং কিছু এনজিও ও জনপ্রতিনিধির আর্থিক সহায়তায় শতভিক্ষুককে বকনা বাছুর উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। মনোয়ারা খাতুন তখন ওই উপহার থেকে বঞ্চিত হন। অর্থাৎ তিনি তখন বকনা বাছুর পাননি। পরে বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক। প্রতি বুধবার জেলা প্রশাসক যে গণশুনানি করেন সেখানে উপস্থিত হন মনোয়ারা খাতুন ।
গণশুনানিতে সাধারণত স্বল্প পরিসরে চিকিৎসা সহায়তা, বই ক্রয়ের জন্য সহায়তা, ফরম ফিলাপের জন্য সহায়তা, জমি-জমা সংক্রান্ত সহায়তা ইত্যাদি সহায়তা করা হয়। সেখানে কাউকেই গরু-ছাগল বা এ জাতীয় সহায়তা সাধারণত করা হয় না। তবে মনোয়ারা খাতুন গণশুনানিতে জেলা প্রশাসককে এমনভাবে বলেছেন যে, জেলা প্রশাসক তার আবদার ফিরিয়ে দিতে পারেননি।
মনোয়ারা খাতুনের ভিতরে ভীষণ হার না মানা আত্মবিশ্বাস দেখে, জেলা প্রশাসক মনোয়ারা খাতুনকে খুশি করার জন্য একটি গরু ও কিছু আর্থিক সহায়তা এবং চাল,ডাল তেল সহ শুকনা খাবার উপহার দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসন একইভাবে আনন্দিত মনোয়ারা খাতুনের আনন্দে। এভাবে ছোট ছোট আনন্দ মানুষের মুখে ফুটানোই জেলা প্রশাসন ব্রত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কাব-স্কাউট লিডারদের প্রশিক্ষণ

মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল কোন সংখ্যালঘু আক্রান্ত হলে আহত হবে মুক্তিযুদ্ধের চেতনা

পর্যটননগরী গড়ার পথে তেঁতুলিয়ায় অভিযান সড়ক দুর্ঘটনা রোধে সড়ক থেকে বালু–পাথর অপসারণ শুরু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহা সমারোহে বর্ষবরণ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৪.৪৮, জিপিএ ৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে

বোদায় পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে পুলিশ কনেস্টবল প্রত্যাহার

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৯.০৮, এবার জিপিএ ৫ পেয়েছে ১১হাজার ৮৩০জন