Thursday , 22 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আমের রহস্য অজানাই থেকে গেল -তদন্ত কমিটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে লিচু গাছের আমের রহস্য অজানাই থেকে গেল প্রকৃত রহস্য। বৃস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তদন্ত কমিটি গবেষণার জন্য কোন উপাত্ত না পাওয়ায় আগামী ১ বছরের জন্য গাছটিকে সংরক্ষণের জন্য বলেছেন গাছের মালিক আব্দুর রহমানকে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গাছটি পরিদর্শন করে বলেন, কয়েকদিন ধরে ভাইরাল হওয়া লিচু গাছের আমটি ছিড়ে ফেলা হয়। এমন সংবাদে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম স্যারের নির্দেশে কৃষি বিভাগের প্রতিনিধি নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। গাছের মালিক দাবি করেন ইউপি সদস্যর লোকজন আমটি ছিড়ে ফেলেছে। কিন্তু আমটি ছিড়ে ফেলার বিষয়ে ইউপি সদস্য সিকিমের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। অনেকে বলছেন আমটি আঠার সাহায্যে লাগানো হয়েছে। তারও কোন প্রমাণ পাওয়া যায়নি। গবেষণা সমাপ্ত না হওয়ার আগেই ফলটি ছিড়ে ফেলার কারণে কোন কিছু বলা যাচ্ছে না। যেহেতু কৃত্তিম ভাবে আমটি গাছের ডালে জোড়া লাগানোর কোন প্রমাণ নেই সেহেতু এখন পযর্ন্ত প্রাকৃতিক হিসেবে মানতে হচ্ছে। তবে পরীক্ষা চলমান রয়েছে আসল রহস্য জানার জন্য। সেই সাথে গাছের মালিককে আগামী বছর ফল আসা পর্যন্ত গাছটিকে সংরক্ষণ করতে বলা হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, প্রতিনিধি দল পাঠিয়ে একাধিকবার পর্যবেক্ষণ করেছি। প্রথমে দেখে মনে হচ্ছে সত্যি লিচু গাছে আম। কিন্তু আসল রহস্য আর জানা হলোনা। কা বা কাহারা আমটি ছিড়ে ফেলেছে এমন সংবাদের পরে আবারও প্রতিনিধি দল পাঠিয়ে পর্যবেক্ষণ করেছি। ফলটি আকার আকৃতি দেখার জন্য ৭ দিন অপেক্ষা পর্যবেক্ষণে রেখেছিলাম। কিন্তু তিন দেনেই রহস্যজনক ভাবে ফলটি গাছ থেকে মাটিতে পরে গেল। ধারণা করা হচ্ছে কোন কিছু দিয়ে লিচু গাছের ডালে লাগানো হয়েছিল। কিন্তু সঠিক কোন প্রমাণ না পাওয়ায় নটকও বলতে পারছি না। এখন প্রকৃত রহস্য জানার জন্য অপেক্ষা আগামী বছর ফল আসা পর্যন্ত।
গাছের মালিক আব্দুর রহমান বলেন, আমি গরীর মানুষ আমার বাড়িতে এত বড় ঘটনা এলাকার কিছু মানুষ মেনে নিতে পারছিল না। তাই ফলটি ছিড়ে ফেলেছে। কে কি মনে করে করুক আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দিয়েছিল আমি রক্ষা করতে পারিনি। যারা এমন কান্ড করেছেন আল্লাহ তাদের বিচার করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ইসলামি আন্দোলনের পঞ্চগড়-২ আসনের প্রার্থী বাছাই বিষয়ে দায়িত্বশীলদের নিয়ে মতামত সভা

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উল্লাস

নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা দিনাজপুরের উন্নয়নে নৌকা মার্কার কোনো বিকল্প নেই

বীরগঞ্জে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দিনাজপুরে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে উপচে পড়া ভীড়

রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

অবৈধভাবে বালু উত্তোলনে বাধা প্রদানে হামলায় আহত -৪

বীরগঞ্জে প্রচেষ্টা দিবস ২০২৫ র‌্যালী ও আলোচনা সভা