Wednesday , 21 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের সুরক্ষাসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়েছে। সংক্রমণ ঠেকাতে আবারও লকডাউন চলছে।
এমতাবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নির্দেশে সারাদেশে মানবতার সেবায় কাজ করছে ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে ছাত্রনেতা রয়েল বড়ুয়ার পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১শে এপ্রিল শহরে জনসাধারণের মাঝে মাস্ক এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এসময় জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য ও সবসময় মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানানো হয়।
ছাত্রনেতা রয়েল বড়ুয়া জানান,দেশের যেকোন সংকটময় মুহূর্তে কাজ করে একমাত্র ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের জন্য কাজ করতে আমরা প্রস্তুত আছি।
এসময় উপস্থিত ছিলেন জিসান করিম, সাফিন মাহমুদ তুর্য্য, নাঈমুজ্জামান নাহিদ, শফিউল আলম সাকিব সহ ছাত্রলীগের নেত্ববৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে র‌্যালী, সমাবেশ ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়টি মরহুম ভাষা সৈনিক দাবিরুল ইসলামের নামকরণে করার দাবি ‌

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন মাঠে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা

পঞ্চগড়ে ১০ দিন ব্যাপী নারীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও সন্মানি ভাতা প্রদান

পীরগঞ্জে হোলিল্যান্ড চাইল্ড কেয়ার একাডেমির বিদায় সংবর্ধনা

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ী হিটলারকে ৩১০পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ

পীরগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারের সাফল্য তুলে ধরে হরিপুরে টুলুর গণসংযোগ