Monday , 12 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চাল-তেল-ওষুধসহ নিত্যপণ্যের দাম কমানো, লকডাউনে অসহায়, নিম্নআয়ের মানুষের বিনামূল্যে খাদ্য সহায়তাসহ করোনা রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জেলা শাখা।
সোমবার দুপুরে শহরের চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চাল-ওষুধসহ সোয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। অবিলম্বে নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানানো হয়।
লকডাউনে অসহায় ও নি¤œ আয়ের মানুষের খাদ্য সহায়তা প্রদানে দাবি করে বক্তারা আরো বলেন, অবিলম্বে বন্ধ পাটকল চালু করারসহ চিনিকল বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে
সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
ঘণ্টা ব্যপী বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা আহŸায়ক মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ও জেলা জেএসডি’র সভাপতি মনসুর আলী, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য অ্যাড. সুকুমার রায়, জাকির হোসেন, শ্রমিক নেতা শাহাজাহান আলী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক

মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা মেগা দুর্নীতি করে দেশকে হোগলা করে ছেড়েছেন —পঞ্চগড়ে গনসমাবেশে মামুনুল হক

তেতুলিয়ায় ২৫৮টি গাছ সস্তা দরে বিক্রি

দিনাজপুরে শয়ন কক্ষে স্বামী ঝুলছে ও রান্নাঘরের মেঝেতে স্ত্রীর রক্তাক্ত মরদেহ

বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের “একুশ মানে মাথা নত না করা” শীর্ষক নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত স্বামী গুরুত্বর আহত

দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের লক্ষে জেলা ইমাম সম্মেলন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক