Monday , 26 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাবা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বাবা নুর ইসলামকে হত্যা করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে পুলিশ নিহতের ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসু (৩২)কে গ্রেপ্তার করে।
নিহত নুর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মেম্বারপাড়ার সিদ্দিক আলীর ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন নুর ইসলাম। এসময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে নুর ইসলামের মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হাসিবুল ইসলাম পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দিনাজপুরের রাণীবন্দর এলাকায় নুর ইসলামের মৃত্যু হয়।

পরিবারের লোকজন জানায় গত রোববার ছেলে হাসিবুল ইসলামের সাথে তার বাবা নুর ইসলামে বাকবিতন্ডা হয়। এই বাকবিতন্ডাকে কেন্দ্র করেই সম্ভবত এই হত্যাকান্ড ঘটতে পারে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে ঘটনার মূল রহস্য বেড়িয়ে আসবে।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ ছেলে হাসিবুল ইসলাম হাসুকে গ্রেপ্তার করে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ভাঙ্গা হাতের অস্ত্রপাচারে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঋণ খেলাপীর দায়ে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

বাংলা নববর্ষ উপলক্ষে মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন: ওরিয়েন্টেশন কর্মশালা

শেলটেক ব্রোকারেজ লিমিটেড দিনাজপুর শাখার উদ্বোধন

পীরগঞ্জে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়