Saturday , 17 April 2021 | [bangla_date]

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

ঠাকুরগাঁও : আইন অমান্য ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছিল ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর হাট। তবে দুই ঘণ্টার মাথায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি দেখেই পালিয়ে গেলেন পশুর হাটে উপস্থিত সবাই। মুহূর্তেই মাঠ যেন মানুষশূন্যে পরিণত হয়।

শনিবার(১৭ এপ্রিল) সদর উপজেলার জগন্নাথপুরের খোঁচাবাড়ি হাটে গেলে এমন চিত্র চোখে পড়ে। এ সময় আইন অমান্য করে পশুর হাট পরিচালনা করায় ইজারাদার উত্তম কুমার রায়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে জগন্নাথপুর খোঁচাবাড়ি হাটে সকাল থেকে কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে ও আইন অমান্য করে শতাধিক লোক গাদাগাদি করেই গবাদিপশুর হাটে বেচাকেনা চলছে। এ সময় বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতার মুখে যেন ছিল না মাস্ক। হঠাৎ দুপুরে ইউএনও অভিযানে দুই ঘণ্টার মাথায় বন্ধ হয়ে যায় পশুর হাটটি। পালিয়ে যান হাটে উপস্থিত থাকা সবাই।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি, জেলায় সব হাট বন্ধ থাকবে। এরপরে আইন অমান্য করে আজ খোঁচাবাড়ির হাটটি পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে হাটটি বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, এ সময় হাটের ইজারাদার উত্তম কুমার রায়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। যতদিন ধরে লকডাউন চলবে, ততদিন জেলায় কোনো হাট বসানো হবে না। কারণ এখানে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সহ চার জেলার অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে—–নৌ পরিবহন উপদেষ্টা

দিনাজপুরে রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রী কান্তজিউ মন্দির পরিদর্শন

জাতীয় সংসদ নির্বাচনে  দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের   ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম শুরু

পঞ্চগড়ে মালবাহী ট্রেনে বালু পরিবহণ সম্ভাবনার দ্বার উম্মোচিত হলেও রেল সংশ্লিষ্টদের অনিয়ম আর ঘুষ বাণিজ্যের কারণে ব্যাহত হওয়ার শংকা

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়