Saturday , 17 April 2021 | [bangla_date]

দেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র’। করোনা কেরে নিল।

বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ দেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সারাহ বেগম কবরী বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু। রাজনৈতিক ক্যারিয়ারে কবরী ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সবর্শেষ কবরী সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ সিনেমা পরিচালনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইএসডিও নাইস প্রজেক্টের উদ্যোগে শহরের কাঞ্চন কলোনী বউ বাজার মার্কেটের নির্মাণ সম্পাদন এবং হস্তান্তর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

পীরগঞ্জে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

বীরগঞ্জে ৪ দিনব্যাপী নাম সংকীর্তন পালিত হচ্ছে

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার দাফন সম্পন্ন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন হরিপুর উপজেলা ছাত্রলীগ

চলে গেলেন পঞ্চগড়ের ১৪৪ বছর বয়সী প্রবীণ চান মিয়া

আটোয়ারীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আটোয়ারীতে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ৮০ হাজার টাকা জরিমানা