Thursday , 15 April 2021 | [bangla_date]

পিক-আপের চাকায় পিষে দেওয়া হলো ৪৯ ক্যারেট ‘বিষাক্ত’ আম

সাতক্ষীরার কালিগঞ্জে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে জব্দ ৪৯ ক্যারেট আম বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা মোড়ে পিক-আপের চাকায় পিষে এসব আম নষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু প্রমুখ।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, কাঁচা আম বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাতকরণের প্রচেষ্টার অভিযোগে স্থানীয়দের সহায়তায় বুধবার রাতে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে মোস্তাক আহম্মেদের বাড়ি থেকে আমগুলো জব্দ করে পুলিশ। তা খাওয়ার অনুপযোগী হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিনষ্ট করা হয়েছে।

স্থানীয়রা জানান, মোস্তাকসহ চারজন প্রতি বছর অপরিপক্ব কাঁচা আম কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় মামলায় আটক ২ জন

পীরগঞ্জ উপজেলার এইচ,কে উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দাবদাহে স্বস্থি গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

অবরোধের মাঝেও হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আলু আমদানি

৪ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের প্রথম জেলা হিসেবে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা হচ্ছে পঞ্চগড়

বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

দিনাজপুরে ঘুমের সমস্যা ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হরতালে হাবিপ্রবিতে হয়েছে ক্লাস-পরীক্ষা দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত \ জেলা বিএনপি সভাপতিসহ ৪০জন আটক

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহের দায়ে বর-কনে পরিবারকে জরিমানা