Monday , 5 April 2021 | [bangla_date]

পীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল ১৪টি ঘর

পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক পৃথক আগুনে পুড়ে ছাই হয়েছেগবাদি পশু সহ১৪টিঘর। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলা সেনগাঁও ইউনিয়নের বেলসুয়া ও উপদইল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার রফিকুল ইসলাম চৌধুরী জানান, রাত সোয়া ১২ টার দিকে বেলসুয়া গ্রামে আশানন্দের বাড়ি থেকে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্র পাত হয়। এতে তার ১টি গরু সহ পাঁচটি ঘড়, প্রতিবেশি আষাড়– রায়ের তিনটি ঘড়, মুলেন রায়ের একটিঘড় , রবেন্দ্র নাথের ১টি ও কলেন্দ্র নাথের ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে রাত ১ টার দিকে একই ইউনিয়নের ফকিরগঞ্জ উপদইল গ্রামে মহামিলের বাড়িতে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁর তিনটি ঘর ও তিনটি গরু, নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন !

হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত

ভালবাসা দিবসে রাণীশংকৈল পৌরবাসীর ভালোবাসা পেয়ে কে হবেন পৌর পিতা ?

রাণীশংকৈলে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা প্রনয়ণ সভায় সদর ইউএনও অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে

রাণীশংকৈলে বেড়ে গেছে  বাই-সাইকেল চুরি !

রাণীশংকৈলে বেড়ে গেছে বাই-সাইকেল চুরি !

হরিপুরে ইউপি সদস্যেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ্ করুন

অল্প বৃষ্টিতেই জনগণের চরম দুর্ভোগের শিকার\ কাহারোলে পাকা সড়কের উপর হাটু পানি।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।