Sunday , 4 April 2021 | [bangla_date]

পীরগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না ” এ শ্লোগানে মহান ভাষা শহীদদের স্মরণে ৪৫ দিন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠতম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
শনিবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (শান্তিবাগ) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কে ৯ ইউকেটে হারিয়ে চাম্পিয়ন হয় ৮নং দৌলতপুর ইউনিয়ন।
পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশ এর আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের আহ্বায়ক তানভির রহমান মিঠু, যুগ্ম আহŸায়ক জয়নুল আবেদীন জনি প্রমূখ।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রæয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এবারের টুর্নামেন্টে ইউনিয়ন ও পৌরসভার ১৬টি দল অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চক্রান্তে যারা লিপ্ত তারা জাতীয় শত্রু -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ-কে হত্যারহুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মিল বন্ধ রেখেও সরকারি বরাদ্দ নিচ্ছেন চালকল মালিকরা

কাস্টমসের কমপ্লিট শাটডাউনে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত

পীরগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও কম্বল বিতরণ

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও  স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বলেই আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ২দিন ব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পীরগঞ্জে ৪জুয়ারী আটক