Sunday , 25 April 2021 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- রাত তখন ১১ টা। চারিদিক শুধু ঝিঝি পোকার শব্দ। এমন সময় বাড়ীর দরজার কড়া নাড়তেই বেড়িয়ে আসেন গৃহকর্তা। বের হয়েই দেখেন একটি ব্যাগ হাতে দাড়িয়ে তাদের প্রাণপ্রিয় জননেতা দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এতে অবাক হন ওই গৃহকর্তা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২৪ এপ্রিল ২০২১ শনিবার দিবাগত রাতে এভাবেই দিনাজপুর কাহারোল উপজেলার বিভিন্ন এলাকার ২শ বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান।এসময় মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিরলশ কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় দেশের জনগনের পাশে আছেন, থাকবেন। আপনারা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমি আপনাদের পাশে সব সময় আছি, থাকবো।এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত

দিনাজপুর শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত

আটোয়ারী আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশসেরা অনলাইন পারফর্মার মনোনিত হরিপুরের সহকারি শিক্ষক খলিলুর রহমান

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট  এসোসিয়েশনের শুভ যাত্রা

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের শুভ যাত্রা

বীরগঞ্জে চার্জ অব দ্যা ন্যাজারিন মিশন কতৃক দুঃস্থ শিশুদের আবাসিক কায্যক্রম শুরু

নেসকোর কর্মচারীরা চাকুরী স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন

বিরামপুরে চলতি মৌসুমের ধান -চাল সংগ্রহের শুভ উদ্বোধন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বোদা ও দেবীগঞ্জে ৩৩ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বোদা ও দেবীগঞ্জে ৩৩ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

পাকেরহাটে ছাত্রলীগের বৃক্ষরোপণ

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর