Tuesday , 20 April 2021 | [bangla_date]

ফেনীতে পুলিশ-যুবক হাতাহাতি, ৩ পুলিশ সদস্য ক্লোজড

লকডাউন চলাকালীন ফেনীতে পুলিশ সদস্যদের সাথে শহিদুল ইসলাম নামে এক যুবকের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যশমন্ত মজুমদারকে ক্লোজড করা হয়েছে।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম। তিনি জানান, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। সে কারণে তিনি এ ধরনের আচরণ করেছেন।

এ ঘটনায় পুলিশ আরও দায়িত্বশীল আচরণ করতে পারতো।
পুলিশ সুপার মাইনুল আরও জানান, দায়িত্বশীল আচরণ না করায় ঘটানাস্থলে নিয়োজিত এসআই যশমন্ত মজুমদারকে শাস্তিমূলকভাবে ফেনী মডেল থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিয়ে ফেনীর পুলিশ সুপার নুরুনবী জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক ও একজন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীও ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ফেনী শহরের মডেল স্কুলের সামনে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এক রিকশা আরোহী যুবকের। পুলিশ তখন যুবকটির কলার ধরে পাঁকড়াও করে, যুবকটিও পুলিশকে আঘাত করে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে একাদশ স্কাউট সমাবেশ

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান

বিরলে ট্রাক্টর চাপায় এক ইট ভাটা ম্যানেজারের মৃত্যু

কাহারোলে কবর স্থানের জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

রাণীশংকৈলে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

দিনাজপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে ফিজার এমপি আন্দোলন কর্মসূচির নামে জনগণের সাথে ঠাট্টা করছে বিএনপি-জামাত

বিএনপি’র নেতা মনজুরুল ইসলামের পদচারনায় দিনাজপুর-১ আসনের মাঠ এখন চাঙ্গা

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়

দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসমাবেশ বিত্তমান সরকার ব্যবস্থার পরিবর্তনে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই —ভিপি নুরুল হক নুর