Wednesday , 21 April 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীর ৮৮০ শ্রমিক সরকারী সহযোগিতায় বোরো ধান কাটতে গেলেন হাওর অঞ্চলে

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি : সরকারি সহযোগিতায় হাওর অঞ্চলে বোরো ধান কাটতে গেল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ৪ দফায় ৮৮০ জন কৃষিশ্রমিককে পাঠানো হয়েছে কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, নওগাঁ ও যশোরসহ বিভিন্ন জেলায়।

২১ এপ্রিল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে এসব তথ্য জানা গেছে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা যে কোনো জেলায় ধান কাটতে যেতে আগ্রহ প্রকাশ করলে তাদের যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে অফিস সুত্রে জানা গেছে।

উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায় জানান, করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে হাওর এলাকাগুলোতে কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। সময় মত ধান কেটে ঘরে তুলতে পারলে পানিতে ফসল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফসল দ্রুত ঘরে তোলা এবং শ্রমিক সংকট দুর করতে উপজেলায় থেকে বাছাই করে ৮৫০ জন শ্রমিক তিন দফায় পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, প্রতিজন শ্রমিকের জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যানের পরিচয়পত্র এবং উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের যৌথ স্বাক্ষরিত প্রত্যয়নপত্র সঙ্গে দেওয়া হচ্ছে। সেই সাথে সরকারি তত্বাবধায়নে যাত্রীবাহী বাস ভাড়া করে স্বাস্থ্যবিধি মেনে পাঠানো হচ্ছে কৃষি শ্রমিকদের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, প্রতিটি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শ্রমিকদের মধ্যে যারা চল্লিশ বছরের বেশি বয়সীদের তাদের করোনার টিকা প্রদান করা হয়েছে।

কৃষি শ্রমিকরা জানান, বাড়িতে বেকার বসে থাকার চেয়ে আমরা ২০ জন করে দলবেধে ধান কাটতে যাওয়ার উদ্যোগ নিয়েছি। নিজেরা গাড়ি ভাড়া করেছি। লকডাউনের তাই কোনো ধরনের বাধা ছাড়াই গাড়ি নিয়ে বিভিন্ন জেলায় যেতে প্রশাসন সহযোগিতা করছে। আগামী ২০-২৫ দিন হাওর এলাকাগুলোতে ধান কাটার কাজ হবে। এতে প্রতিদিন একজন কৃষি শ্রমিকের ৭’শ টাকা থেকে হাজার টাকা উপার্জন করা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন জানান, চলতি মৌসুমে বোরো ফসল সময় মতো ঘরে তুলতে না পারলে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা হাওর এলাকাগুলোতে শ্রমিক পাঠানো শুরু করেছি। এতে করে হাওর এলাকায় শ্রমিক সংকট দুর হচ্ছে পাশাপাশি লকডাউনে বেকার হয়ে পড়া শ্রমিকরাও কাজ পাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে ব্যাংক এশিয়া’র পক্ষ থেকে প্রতিবন্ধী ভিক্ষুক কে হুইল চেয়ার উপহার

বীরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় পালিত ৫৪ তম জাতীয় সমবায় দিবস

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু

৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টিকা নিতে হবে

নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে দিনাজপুরে সভা অনুষ্ঠিত

করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যু

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের হস্তক্ষেপে মাথা গুজার ঠায় হলো মর্জিনার

দিনাজপুর শহরের এক বাড়ীতে রহস্যজনক আগুন \ আতঙ্ক স্থানীয়দের মাঝে