Sunday , 25 April 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে প্রায় ১৪’শ কৃষি শ্রমিক প্রেরণ হাওর অঞ্চলে

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাওর অঞ্চলের বোরোধান কাটা ও মাড়াইয়ের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আজ ২৫ এপ্রিল রবিবার সকালে কুমিল্লা, গাজিপুর, যশোর, বগুড়া ও নওগাঁ জেলায় স্বাস্থ্যবিধি মেনে ২৯৫ জন কৃষি শ্রমিক পাঠানো হয়েছে।
এ নিয়ে গত ১০দিনে মোট ১ হাজার ৩’ শ জনের অধিক শ্রমিক পাঠানো হল।

বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার মো.যোবায়ের হোসেন জানান, বোরো মৌসুমে এ এলাকার অনেক কৃষক কর্মহীন থাকে। আবার হাওরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় এ মৌসুমে কৃষি শ্রমিকের সংকট দেখা দেয়। এ অঞ্চলে কৃষি শ্রমিকের বেকারত্ব দূরীকরণ এবং একইসাথে ধানপ্রধান অঞ্চলে কৃষি শ্রমিকের সংকট মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের তত্বাবধানে করোনা পরিস্থিতিতে কৃষি শ্রমিক প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব কৃষি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এরা আবার ফিরে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের কাহারোলে আজ থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা

সুচিকিৎসা পেলে বাঁচাতে পারে দিনাজপুরের পঙ্গু ইউনুস আলী’র জীবন

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈল শেখরাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নির্ভয়ে নির্বিঘ্নে রথ উৎসবে সকল মানুষ সমবেত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল

হাবিপ্রবিতে ওবিই কারিকুলা বাস্তবায়নের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

বোচাগঞ্জে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকন্যা হত্যা

​বসলো শেষ স্ল্যাব, পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতুর সড়কপথ

চাকরি না দেওয়ায় মাদরাসার মাঠ দখলে নিলেন জমি দাতা !