Thursday , 29 April 2021 | [bangla_date]

বীরগঞ্জের এক ব্যক্তির রহস্যজনক লাশ কাহারোল বটতলায় উদ্ধার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর(বটতলী বাজারের মহা সড়কের পাশে) মদ্যপান করে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাঁচারীপাড়া এলাকার মৃত, নাখরাজ দাসের ছেলে কৃষনা চন্দ্র দাস ২৮ এপ্রিল বুধবার বিকেলে বাড়ী থেকে বেরিয়ে যায়। পর দিন সকালে কাহারোল উপজেলার বটতলা নামক স্থানে মহাসড়কের পাশে কৃষনার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন। কাহারোল থানার কর্মরত পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরাতাহাল করে অভিযোগ লাশ পরিবারের কাছে স্বস্তান্তর করেলেও মৃত্যুর রহস্য অন্তরালেই থেকে গেল। সরেজমিনে ঘটনাস্থল পৌছালে বটতলার স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের অভিযোগ করে জানান, এই এলাকার আদিবাসী পল্লীতে প্রতিনিয়ত চোলাই মদ( চুয়ানী) বেচাকেনা ও সেবন চলে। দীর্ঘদিন থেকে চলমান এই অবৈধ ব্যবসার কারনে এই এলাকার চুয়ানিপট্টিতে প্রায়শই অপ্রীতিকর ঘটনা ঘটে চললেও প্রশাসনের কোন তৎপরতা না থাকায় এধরনের অনাকাঙ্ক্ষিত লাশ দেখতে হচ্ছে তাদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ফেন্সিডিল কারখানায় পুলিশের হানা

বীরগঞ্জে প্রচণ্ড তাপদাহ পথচারীদের বোতল পানি বিতরণ

পঞ্চগড়ে ঘুমের ওষুধ না দেয়ায় চিকিৎসককে থাপ্পর প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ গেলো দুই সন্তানের জননীর

ঠাকুরগাঁওয়ে মরিচের বাম্পার ফলন : ভাল দাম পেয়ে খুশি কৃষক

পীরগঞ্জে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ ২ জনের জেল

পঞ্চগড়ে সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের ভূমিকা শীর্ষক সেমিনার

পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির নারী সমাবেশ অনুষ্ঠিত