Monday , 12 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে আবাসিক এলাকা দিয়ে বালুঘাটের ট্রলি চলাচল বন্ধে গণস্বাক্ষর

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বালুর মহল থেকে বালু উত্তোলন করে পৌরভার আবাসিক এলাকা দিয়ে প্রতিনিয়ত ট্রলি-ট্রাক্টরের চলাচলে জনসাধারণ চরম দুর্ভোগে। উপজেলার পৌরশহরের ৫ ও ৬ নং ওয়ার্ডের সুজালপুর – মাকড়াই মৌজার পৌরসভা হাটের বাঁশহাটি সংলগ্ন দক্ষিণ পাঁকা রাস্তা টি (প্রধান সড়ক হতে বালুঘাট পর্যন্ত) দিয়ে বালুঘাটের অসংখ্য অবৈধ ট্রলি প্রতিদিন- রাত প্রায় ২৪ ঘন্টাই বিরামহীনভাবে চলাচল করে আসছে। এতে উক্ত রাস্তা দিয়ে এলাকাবাসীর ছোট ছেলে-মেয়ে সহ সকল বয়সের সাধারণ মানুষের চলাচলে বিঘœ ও নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে এবং পথচারিরা সবসময় নিরাপত্তা হীনতায় ভুগছেন। উল্লেখ্য যে, এই আবাসিক এলাকাটিতে চাকরিজীবি, ব্যবসায়ী সহ অনেক গুরুত্বপুর্ণ দায়িত্বরত পরিবারের সদস্যরা ভাড়া থাকেন ও স্থানীয়রাও বসবাস করে। আবাসিক এলাকার মধ্য দিয়ে এই রাস্তায় বালুঘাটের ট্রলি চলাচলের চাপে এলাকাবাসীর বহুল কাঙ্খিত পাঁকা রাস্তার বেহাল দশা হয়ে দ্রæত নষ্ট হচ্ছে এবং বর্তমানে রাস্তাটির উপর ৮ ইঞ্চি হতে ১০ ইঞ্চি পর্যন্ত বালুর স্তুপ জমে মানুষজন রিক্সা,ভ্যান,সাইকেল,মোটরসাইকেল চলাচলে প্রায়শই ¯িøপ করে দূর্ঘটনার শিকার হচ্ছে। অপরদিকে শব্দদূষণে ছেলে – মেয়েদের পড়াশোনার বিঘœতা ঘটা সহ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে বাঁধার সৃষ্টি করছে এবং আশেপাশের বাড়ি-ঘর ধুলো বালিতে ভর্তি হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পরার প্রেক্ষিতে ভারাটিয়ারা অত্র এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, বিধায় এলাকাবাসী আর্থিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এমতাবস্থায় জন- মানুষের সুরক্ষার স্বার্থে উক্ত বালুঘাট বন্ধ অথবা ট্রলি চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা গ্রহণ করার আশু প্রয়োজনীয়তা উল্লেখ করে এলাকাবাসীর পক্ষে মোঃ নুরে আলম সিদ্দিকী (বাবলু) ও এলাকাবাসীরা বীরগঞ্জ পৌরসভার মেয়র বরাবরে গণসাক্ষরকৃত আবেদন দাখিল করেন এবং উপজেলা নির্বাহী অফিসার,পরিবেশ অধিদপ্তর,দিনাজপুরের প্রধান নির্বাহী সহ বিভিন্ন দপ্তর এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সদয় অবগতি জন্য ও সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আবেদনের অনুলিপি প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

পবিত্র আশুরা ২০ আগস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

ঠাকুরগাঁওয়ে সড়ক ও জনপথের সড়ক সংষ্কারের কাজে অনিয়মের অভিযোগ !

সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন মেয়র মোশারফ হোসেন

আসন্ন রমজান মাস চিন্তা করে খাদ্যদ্রব্যে ১০ শতাংশ ভ্যাট কমিয়েছেন শেখ হাসিনা – বাণিজ্যমন্ত্রী